ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 27 August 2018, 23:00

চুকনগর (খুলনা) প্রতিনিধি: খুলনার চুকনগরের ২নং ওয়ার্ডের নরনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নুরানিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নরনিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মুস্তাফিজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাস্টার জহুরুল ইসলাম, মোসলেম উদ্দিন মোড়ল, মাস্টার সুকুমার রঞ্জন কুন্ডু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুবলীগ নেতা সরদার শরিফুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন মিল্টন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল, ১ম যুগ্ম আহবায়ক সম ইবকল হোসেন সালাম, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, রতন ঘোষ, সুমন হালদার, মুকুন্দ তরফদার, আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম, মাস্টার সোহরাব হোসেন মোড়ল, শাহাজান মোড়ল, খায়রুল ইসলাম, রেবেকা গাজী, রেশমা বেগম, শিখা রানী বসাক, আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, জুবায়ের আহম্মেদ সুমন, ফেরদাউস আহম্মেদ, আরশাফ গাজী, ইয়াসিন হোসেন, আলিমুজ্জামান সাগর, বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *