ঢাকাTuesday , 20 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ আটক-১

admin ঢাকা
আপডেট: 20 August 2019, 21:58

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩ টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডারসহ আছলাম হোসেন শিমুল (২৫) কে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১ টায় তার বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটক শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে। যশোর র‌্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে তাকে যশোর র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *