ঢাকাMonday , 19 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘নিজের বলার মতো একটা গল্প’ গ্রুপের মাসিক সভা

admin ঢাকা
আপডেট: 19 August 2019, 21:08

এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সাতক্ষীরার একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প’ গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) বিকেল ৩ টায় সাতক্ষীরা লেক ভিউতে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম পরামর্শক ইকবাল বাহার জাহিদ এর অনুপ্রেরণায় একদল মেধাবী তরুণ-তরুণী চাকরি নামক সোনার হরিণের পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার লক্ষে এগিয়ে চলেছে। তাদের একটাই চিন্তাধারা “স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সাফল্য আসবেই” এই স্লোগানকে সামনে নিয়েই তারা এগিয়ে চলেছে এবং অনেকেই সাফল্য পেয়েছে। গ্রুপের কোর ভলান্টিয়ার এবং মডারেটর রুবেল আহমেদ বলেন, নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সাতক্ষীরার অবহেলিত মানুষের জন্য আমরা কাজ করতে চাই। গ্রুপের সিনিয়র সদস্য জহিরুল ইসলাম বলেন, সাতক্ষীরা সহ সারা দেশের তরুণ তরুণীরা যেভাবে উদ্যোক্তা হওয়ার লক্ষে এগিয়ে চলেছে তারা একদিন সফলতা অর্জন করবেই। তিনি আরো বলেন, গ্রæপের পক্ষ থেকে সাতক্ষীরা জেলায় সামাজিক উন্নয়নমূলক করা হবে। এ সময় গ্রæপের সাতক্ষীরা জেলা এম্বাসেডর সোহাগ আরাফাত, সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাম্পাস এম্বাসেডর আজমির হোসেন, খুলনা বিএল কলেজের ক্যাম্পাস এম্বাসেডর ফিরোজ শাহ্, জামান হোসেন, সোহেল আহমেদ, জিয়াউর রহমান, ফয়সাল আহমেদ, শামীম ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *