ঢাকাMonday , 19 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় পোল্ট্রিফার্মের বিদ্যুতের তার স্পর্শে এক বৃদ্ধার মৃত্যু

admin ঢাকা
আপডেট: 19 August 2019, 21:02

ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটায় পোল্ট্রিফার্মের বিদ্যুতের তারের স্পর্শে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার নাম আয়জান বিবি (৬০)। তিনি ওই গ্রামের জনাব আলী সরদারের স্ত্রী। স্থানীয় এলাকা বাসী জানান, দুপুরে বৃদ্ধা আয়জান বিবি তার বাড়ির পাশে লগার মাথায় কাচি বেঁধে আম গাছের ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ অসাবধান বশত: তার বাড়ির পাশ দিয়ে নিয়ে যাওয়া তৈলকুপি গ্রামের জনৈক শফি গাজীর পোল্ট্রিফার্মের বিদ্যুতের তারে ওই লগার কাচিটি স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *