সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি: আগামী বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হবে। সপ্তাহব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠান ২৭ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Leave a Reply