কলারোয়া প্রতিনিধি: হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে অধিকাংশ সদ্য রোপণকৃত ধানের ক্ষেত। শনিবার (১৭ আগস্ট) ভোর রাত থেকে হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়। যা একাধারে প্রায় ৪-৫ ঘণ্টা ধরে চলতে থাকে। ফলে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানি জমে যায়। রোববার (১৮আগস্ট) সকালে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে অনেক ধানক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলেন, পানির অপসারণ ব্যবস্থা যথোপযুক্ত না হওয়ায় হুমকির মুখে পড়েছে আমাদের সদ্য রোপণ কৃত ধানের ক্ষেত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
