ঢাকাSunday , 18 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে শিশু উন্নয়ন ফোরাম কমিটির মাসিক সভা

admin ঢাকা
আপডেট: 18 August 2019, 21:12

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বড়দলে শিশু উন্নয়ন ফোরাম কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে বড়দল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন এপি আশাশুনি এ সভার আয়োজন করে। ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিশু উন্নয়ন ফোরামের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, ইউপি সচিব জামাল উদ্দীন, ইউপি সদস্য আব্দুল কাদের, দিলীপ মন্ডল, মাসুদুর রহমান, ওয়াল্ড ভিশন প্রতিনিধি বরুন কুমার, গ্রাম আদালত সহকারী ধণঞ্জয় মন্ডল প্রমুখ। শিশু উন্নয়ন ফোরামের সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিশু নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। শিশু নির্যাতনের কোন অভিযোগ থাকলে পরিষদের অভিযোগ বাক্সে দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *