ঢাকাSunday , 18 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পেয়ারা পাড়তে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 18 August 2019, 21:11

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে লগায় (লাঠিতে) বাঁধা কাঁচিতে ৭ম শ্রেণির ছাত্রী তাজলিমা খাতুনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাজলিমা খাতুন ভবানিপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। নিহতের স্বজনরা জানান, তাজলিমা খাতুন বাড়ির উঠানে লগায় কাচি বেঁধে গাছে পেয়ারা পাড়তে ওঠে। এ সময় হঠাৎ লগা তার হাত থেকে পড়ে যায়। লগায় বাধা কাচি তাজলিমা খাতুনের গলায় এসে বাধলে সে জবাই হয়ে মারা যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাজলিমা খাতুন পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনায় সে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *