ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্টে টেংরাখালী চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 27 August 2018, 00:25

কাদাকাটি (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে টেংরাখালী ইয়ংস্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৬ আগস্ট) বিকালে চাঁদের হাসি স্পোর্টিং ক্লাবের আয়োজনে কাদাকাটি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেংরাখালী ইয়ংস্টার ক্লাব ও কাদাকাটি দঃপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ইয়ংস্টার ক্লাব ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন প্রসেনজিৎ সরকার। এসময় সহযোগিতা করেন বিপুল সরকার ও পবিত্র সরকার। খেলা শেষে শিক্ষক দিলিপ ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ১ম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি মনিটর তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাশ্বতী রানী সরকার, অমৃত সানা, মেম্বর সুভাষ মণ্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *