কৃষ্ণনগরে শোক দিবসের বিশেষ দোয়া অনুষ্ঠান
জামাল উদ্দিন কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের যৌথ উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) আসর নামাজের পর কৃষ্ণনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা বিশ্বাস, সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, যুবলীগ নেতা ফারুক হোসেন, কাহারুল ইসলাম নয়ন, মন্টু ঘোষ, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কৃষ্ণনগর বাজার মসজিদের খতিব মাওলানা আরিফ বিল্লাহ। সর্বশেষে তাবারক বিতরণ করা হয়।

Leave a Reply