ঢাকাFriday , 16 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গাঁজাসহ আটক-২

admin
August 16, 2019 10:40 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে গাঁজাসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এসআই বিল্লাল হোসেন শেখ ও এএসআই জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে দরগাহপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতমোড়ক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রামনগর মধ্যপাড়া গ্রামের নিত্যানন্দ সানার ছেলে তন্ময় ও দরগাহপুর গ্রামের ইন্তাজ আলী গাজীর ছেলে খোকন গাজীকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাসি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের আসামি করে আশাশুনি থানায় ১৮(০৮)১৯ নং মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।