এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় ঈদুল আযহা উপলক্ষে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় দেবহাটা ফুটবল মাঠে উপজেলা সদরের বিবাহিত ও অবিবাহিতরা এ খেলায় অংশগ্রহণ করে। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রেফারি মিজানুর রহমান। সহকারী রেফারি হিসেবে সহযোগিতা করেন রেফারি জিন্নাত আলী ও জাকির হোসেন। বিবাহিত (২-১) গোলের ব্যবধানে অবিবাহিত দলকে পরাজিত করে জয়লাভ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একাধারে খেলোয়াড় বাংকার হাসান রেজা রিপন সভাপতিত্ব করেন। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম, ক্রীড়ামোদী উত্তম কুমার, সুখেন কুমার, নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
