ঢাকাFriday , 16 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ‘উদ্দীপ্ত’র জাতীয় শোক দিবস পালন; বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 16 August 2019, 21:22

কলারোয়া প্রতিনিধি: ”বাড়িয়ে দাও হাত, দেখা দেবে সুপ্রভাত’ এই ¯েøাগানে কলারোয়ায় উদ্যমী এবং আত্মবিশ্বাসী একদল যুবক তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ” উদ্দীপ্ত” নামক এ স্বেচ্ছাসেবী সংগঠনটি উপজেলা চত্বরে ‘জারুল’ গাছ রোপণের মধ্য দিয়ে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এই কর্মসূচিতে একত্বতা ঘোষণা করে এর শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচিতে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এসময় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জায় বৃক্ষরোপণ করা হয়। ব্যতিক্রমী এ কর্মসূচিকে সকলে সাধুবাদ জানান। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত সংগঠনের প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান(মুকুল), নির্বাহী সমন্বয়ক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সমন্বয়ক মাহবুবর রহমান, অর্থ-সমন্বয়ক মীর হানিফ, জনসংযোগ সমন্বয়ক রায়হান কবির, সমাজকল্যাণ সমন্বয়ক ওবাইদুর রহমান, পরিবেশ সমন্বয়ক নাহিদ হাসান(সীমান্ত), মানবাধিকার সমন্বয়ক এস এম আশিকুজ্জামান(পিয়াস), শিক্ষা-বিষায়ক সমন্বয়ক সেলিম আল রায়হানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানটি সার্বিক তত্ত¡াবধান করেন সংগঠনের অন্যতম কর্মী এবং ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *