ঢাকাFriday , 16 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আতঙ্ক নয় সতর্কতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তুলতে হবে

admin ঢাকা
আপডেট: 16 August 2019, 21:17

মীর খায়রুল আলম/ফরহাদ হোসেন সবুজ: পারুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দরদি সমাজ সেবা ফাউন্ডেশন এ আয়োজন করে। ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত বা ভয় নয়। সচেতনতার মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডেঙ্গু নিয়ে কোন গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্ক সৃষ্টি করলেও ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেঙ্গু বর্তমান বাংলাদেশের একটি বিশেষ আকার দেখা দিয়েছে। তাই এই মরণ ঘাতক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন পানি জমতে দেওয়া যাবে না। মশা জন্মানোর পরিবেশ ধ্বংস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সচেতন হতে হবে। জেলা প্রশাসক উল্লেখ করে বলেন, সারা সাতক্ষীরায় যত জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে তার ভেতরে দেবহাটার একজনও নেই বললে চলে। এতে বোঝা যায় দেবহাটার মানুষ কতটা সচেতন। তিনি আরো বলেন, একসময় সাতক্ষীরার বেশ নাম খারাপ ছিল। কিন্তু আজ সেটি কাটিয়ে উঠতে শুরু করেছে এই জেলার মানুষের ভালো কাজের মাধ্যমে। তেমনি এই সংগঠন দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি সংগঠনটি মাদক, জঙ্গী-সন্ত্রাস, নারী নির্যাতন বন্ধে কাজ করবে। বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ হচ্ছে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। দেশের অর্থনৈতিক বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। অচিরেই আমরা সরকারের এ সকল কর্মকান্ডের সুবিধা ভোগ করতে শুরু করব। একসময় আমরা চলে যাব কিন্তু আপনারা থাকবেন যার যার এলাকায়। তাই সময় সাথে নিজে সচেতন হয়ে সরকারের উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পক্ষ থেকে জামাল শাহিন, মালাউদ্দীন ইমদাদ সবুজ, নাসিম হোসেন। আলোচনা সভা পরবর্তী র‌্যালি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. অ.ফ.ম রুহুল হক অংশ নেন। র‌্যালিটি সতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। একই সাথে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *