কলারোয়ায় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে কলারোয়ায় দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বৃষ্টিস্নাত ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আরএম সেলিম সাহনেওয়াজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি শোক র্যালী বের হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভায় এসে শেষ হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম সাহনেওয়াজ। এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাÐ থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেনের পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কমিশনার , উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, থানা অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস, অধ্যক্ষ আবু নসর, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ রাজনৈতিক সুশিল নাগরিক, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Leave a Reply