ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা শ্রমিকলীগ’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 August 2019, 22:58

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণের মধ্যে দিয়ে দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বাস টার্মিনাল এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা আ’লীগ নেতা সাইফুল করিম সাবু। এসময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, পৌর শ্রমিক লীগের সভাপতি জোহর আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, শ্রমিকলীগ নেতা সাইদুল ইসলাম কালু, সদর শ্রমিকলীগের সদস্য সচিব জাহিদুর রহমান খান, রকিবুজ্জামান, সাইফুল ইসলাম, খোকন প্রমুখ। পরে বিভিন্ন ইউনিটের কর্মসূচিতে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *