ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 August 2019, 22:56

সমীর রায়, আশাশুনি: বিন শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রতিকুল আবহাওয়ার মধ্য দিয়েও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক দিবসের পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও গণ ভোজ বিতরণ। উপজেলা পরিষদ ও প্রশাসন: বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন শেষে সকাল ৯টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোক র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ। উপজেলা আওয়ামী লীগ: উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনতা ব্যাংক চত্বরে সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আশাশুনি হাইস্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহসভাপতি নীলকণ্ঠ সোম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি স,ম সেলিম রেজা মিলন, যুবমহিলা লীগের সভানেত্রী সীমা সিদ্দীকি, শ্রমিক লীগের সেক্রেটারি মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, কলেজ ছাত্রলীগের সেক্রেটারি তানভীর রহমান রাজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণ ভোজ বিতরণ করা হয়। আশাশুনি সরকারি কলেজ: আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের নেতৃত্বে কলেজ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশগ্রহণ শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক সুশীল চন্দ্র মন্ডল, হোসেন আলী, হাবিবুর রহমান, জাকির হোসেন, শাহাদাৎ হোসেন টিটল, মিজানুর রহমান প্রমুখ। আশাশুনি মহিলা কলেজ : আশাশুনি মহিলা কলেজ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশগ্রহণ শেষে কলেজ হলরুমে শোক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন দিপঙ্কর বাছাড়, সিরাজুল ইসলাম প্রমুখ। মৌলভী আব্দুল লতিফ কলেজ : সকালে কলেজ চত্বর থকে একটি শোক র‌্যালি বের হয়ে তুয়ারডাঙ্গা মৎস্য সেট ঘুরে কলেজ ক্যাম্পাসে শোকসভা করে। সভায় সভাপতিত্ব করেন নুর আহম্মেদ মোল্যা। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, প্রভাষক সুপদ সানা প্রমুখ। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশগ্রহণ শেষে স্কুল হলরুমে শোক সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আসিব ইকবাল, মৈত্রেয় সুন্দর রায়, প্রমুখ। আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় : উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশগ্রহণ করার পর স্কুলের হলরুমে প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক শরিফুল ইসলাম, সামু প্রমুখ।  আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় : উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশগ্রহণ করার পর স্কুলের হলরুমে প্রধান শিক্ষক কামরুন্নাহার কচির সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক অমল কুমার মন্ডল, আলমগীর আলম প্রমুখ। পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক আনন্দ গাইনের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। পিরোজপুর প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডলের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। খালিয়া প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক মেহেদি হাসানের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। পশ্চিম ফটিকখালী প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক শিবপদ গাইনের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। পারিশামারি প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক কিংকর মন্ডলের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। তুয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক ইদ্রিস আলীর নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। বুধহাটা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক দুর্লভ চন্দ্র মন্ডলের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। চম্পাখালি প্রাথমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক আব্দুর রহিমের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। পারিশামারি পিএনএফ ধনিরাম মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক অখিল চন্দ্র সানার নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষক সুব্রত মন্ডলের নেতৃত্বে স্কুল চত্বরে শোক র‌্যালি ও আলোচনা সভা করা হয়। খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের নেতৃত্বে কাকবাসিয়া হাজী মকবুলিয়া বাজারে শোক র‌্যালি ও আলোচনা সভা শেষে গণ ভোজ বিতরণ করা হয়। শ্রীউলা : বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় নাকতাড়া প্রাইমারি স্কুল মাঠে শোক দিবস উপলক্ষে শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, অ্যাড. জহরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ প্রমুখ। আলোচনা সভা শেষে গণ ভোজ বিতরণ করা হয়। এছাড়া আশাশুনি আলিয়া মাদরাসা, দয়ারঘাট প্রাথমিক বিদ্যালয়, বড়দল ও বুধহাটা কলেজিয়েট স্কুল ছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজ, মাদরাসায় শোক দিবস পালনের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *