ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুর জাতীয় শোক দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 August 2019, 22:53

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: ঈশ্বরীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ০৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ০৮নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. জিএম শোকর আলীর নেতৃত্বে বিশাল শোক র‌্যালি বংশীপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীবৃন্দ ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ এবং বংশীপুর ব্রাদার্স ক্লাবের সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করে। দিনটি পালন উপলক্ষে ০৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিনভর কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *