কলারোয়ায় সাবেক এমপি হাবিবের সাথে বিএনপি নেতা-কর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়
কলারোয়া প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। ঈদুল আজহার দিন সোমবার সন্ধ্যায় কলারোয়ায় সাবেক এমপি হাবিবের বাসভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, জহুরুল ইসলাম, সালাউদ্দিন পারভেজ প্রমুখ।

Leave a Reply