সোনাবাড়ীয়া হাইস্কুলে জাতীয় শোক দিবস পালিত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু প্রোজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনকর্মের উপর একটি স্থির চিত্র শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। এরপর বঙ্গবন্ধুর উপর নির্মিত দুটি ভিডিও চিত্র দেখানো হয় শিক্ষার্থীদের। প্রদর্শনী শেষে শুরু হয় আলোচনা সভা। শিক্ষক রুহুল কুদ্দুসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহিদুল ইসলাম, আতাউর রহমান লাভলু, শিক্ষক জিয়ারুল হক জিয়া, জি.এম সেলিম রেজা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- নাহিদ হোসেন, শাফিয়া খাতুন, নাঈয়ান ফেরদৌস। এসময় শিক্ষক আবদুল ওয়াদুদ, সদস্য নবীছদ্দীন, সাংবাদিক আবু রায়হান মিকাঈল সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিতি ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলভী কামাল হোসেন।

Leave a Reply