নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বৃহস্পতিবার পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা ইউনিট এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করেন। র্যালি শেষে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বিএলএফ কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার শেখ আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক। এর আগে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন,থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর মরালে যেয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন সম্পর্কে আলোচনা করা হয়। বেলা ১১ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কাজী ফারুক হোসাইনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কাঁকশিয়ালী’র পক্ষে বঙ্গবন্ধুর মরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

১৫ আগস্ট সকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে শোক র্যালি, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্নœ কর্মসূচি পালিত হয়। বঙ্গবন্ধুর মরাল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টুর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ মন্ডল, রতনপুর ইউনিয়ন সভাপতি আশরাফুল হোসেন খোকন, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, মৌতলা ইউনিয়ন সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহাার জেবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, ছাত্রলীগ নেতা ওসমান খান প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণ ভোজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর র্যালিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংগঠন ও মরালে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তাবারক বিতরণ করা হয়। এদিকে কাঁকশিয়ালী নদীর তীরে অবস্থিত মুক্তিযোদ্ধা ইকোপার্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর উদ্যোগে পৃথক ভাবে আলোচনা সভা ও গণ ভোজের আয়োজন করা হয়। এছাড়াও কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
