ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় শোক দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 August 2019, 22:20

ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *