সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শোক দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিডিএলজি মো. হোসাইন শওকত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সামিমা ইসমত আরা, সহকারী শিক্ষক উম্মে হাবীবা, সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, দীপাসিন্ধু তরফদার, মো. আবু সাঈদ, রিনা রাণী নন্দী, মমতাজ হোসেন, আলাউদ্দিন, রবিউল ইসলাম, আব্বাস আলী, আবুল খায়ের ও মামুনার রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃক্ষ রোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুল্লাহ ও শিক্ষার্থী সাগরিকা সাহা। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।

Leave a Reply