ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

admin
August 15, 2019 10:11 pm
Link Copied!

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছেন তালা উপজেলা সর্বস্তরের মানুষ। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষে হয়। এরপর জাতীর জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে সর্বপ্রথম সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, তালা প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনজিও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চাচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী , সহকারী কমিশনার (ভুমি) রবিউল ইসলাম,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মেহেদী, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার,যুবলীগের তালা উপজেলা সভাপতি ও চেয়ারম্যান সরদার জাকির হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা,মৎস্য কর্মকর্তা নির্মাল চন্দ্র ঘোষ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ। এছাড়া শোক দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন,রচনা, হার্মদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।