ঢাকাSunday , 11 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

admin ঢাকা
আপডেট: 11 August 2019, 21:49

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার বিকালে ভোমরা স্থল বন্দর সংলগ্ন রাশেদা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারী মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ছয় লাখ টাকা মূল্যের একটি লেগুনা পিকআপও উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *