শ্যামনগর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইমামদের সাথে ঈদ শুভেচ্ছা, মত বিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবুর সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, ইমাম সমিতির সভাপতি আবু সাঈদ মাওলানা আব্দুর ওহাব, সহ-সভাপতি কোট মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, সিনিয়র সাংবাদিক শেখ আবু সাঈদ, শেখ আফজালুর রহমান, সাংবাদিক আবু মুছা, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলীম সহ বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন- মুফতি মাওলানা আব্দুল খালেক। দোয়া অনুষ্ঠান শেষে ইমামদের মাঝে ঈদ উপহার তুলে দেন সদর ইউপি চেয়ারম্যান।
