জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরাবাসীর প্রতি শুভেচ্ছা, ঈদ মোবারক ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় পবিত্র ঈদ-উল-আযহা। ভোগ নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ পবিত্র ঈদ-উল-আযহা আমাদের এ শিক্ষাই দেয়। হিংসা, বিদ্বেষ, সকল গøানি ভুলে ঈদ-উল-আযহা’র মর্মার্থ আমরা জীবনের প্রতিটি কর্মে প্রতিফলন ঘটাব-এই হোক আমাদের প্রত্যাশা। পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম সম্প্রদায়ের মাঝে বয়ে আনুক নির্মল আনন্দ। আনন্দঘন এ দিনে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরাবাসীকে জানাচ্ছি ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply