ঢাকাSaturday , 10 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার সকল মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরির স্বার্থে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি রবি

admin
August 10, 2019 10:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মহান শোকের মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশুদ্ধ খাদ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুলতানপুর বড় বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, ‘ডেঙ্গু বর্তমানে একটি আতঙ্কের নাম। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। সেই সাথে বিশুদ্ধ খাদ্য ব্যবস্থাপনা চালু করতে হবে। নিরাপদ খাদ্য নাগরিক অধিকার। যারা খাদ্যে ভেজাল দেয় তারা সমাজের শক্র। নিজেকে দিয়ে অন্যের বিচার করতে হবে। সাতক্ষীরার সকল মানুষের জন্য বাসযোগ্য ও নিরাপদ জীবন যাপনের লক্ষে দেশ ও জাতির স্বার্থে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমন্বিতভাবে উদ্যোগ নিলে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরাকে সর্বপ্রথম ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংগ। নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙিনাসহ অফিস আদালত এবং সকল প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে কাজ করতে হবে। ডেঙ্গুর বংশ বিনাশ’ এই ¯েøাগান নিয়ে বাসা-বাড়ি কিংবা উন্মুক্ত জলাশয় যেখানেই এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়, তা ধ্বংস করতে হবে। সাতক্ষীরার কোন কোন এলাকা ডেঙ্গু প্রবণ তা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং রাজনৈতিক সদিচ্ছার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের সাহায্যে ধোঁয়া প্রয়োগ কার্যকরী হলেও এডিস মশা দমনে এর কার্যকারিতা কম। এডিস মশা দমনে প্রজননস্থল নির্মূল করা এবং জনসচেতনতা তৈরি করারও বিকল্প নেই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি উপপরিচালক অরবিন্দ বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শিক্ষক ও কবি সাহিত্যিক পল্টু বাসার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সুলতানপুর কাঁচা বাজার সমিতির সদস্য মো. আব্দুর রহিম বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সদর এমপি ও জেলা প্রশাসক। এসময় বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।