আশাশুনিতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে বিভিন্ন মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, রবিবার (৮ আগস্ট) রাতে এসআই সঞ্জীব সমদ্দার, এসআই ফণীভূষন সরকার, এসআই শেখ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মহিষাডাঙ্গা বাজার থেকে কচুয়া গ্রামের নিমাই ঘোষের ছেলে সুমন ঘোষ কে এবং বাবুল ঘোষের ছেলে সুজয় ঘোষকে তার বাড়ীর সামনে থেকে আটক করা হয়। তারা আশাশুনি থানার ১৩(৮)১৯ নং মামলার পলাতক আসামি।
এছাড়া সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামের নিমাই মন্ডলের স্ত্রী জিআর-১৭৯/১৯ (ওয়ারেন্ট) মামলার আসামি ঝরনা রানীকে কুল্যা এলাকা থেকে ও কুল্যা গ্রামের মৃত মনির উদ্দীন ফকিরের ছেলে জিআর-৪৪১/০৮ (আশা:) (ওয়ারেন্ট)মূলে আসামি আব্দুল করিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদেরকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply