ঢাকাSaturday , 10 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ আহত অবস্থায় দুই মাদক চোরাকারবারী আটক

admin
August 10, 2019 10:25 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে দুই’শ বোতল ফেন্সিডিল ও একটি অ্যাপাচি মোটর সাইকেলসহ দুই মাদক চোরাকারবারীকে গুরুতর আহত অবস্থায় আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন ব্রিজের পুর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। আটক মাদক চোরাবারবারীরা হলেন, সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আনসার আলী গাজীর ছেলে মেহেদী হাসান (২৫) ও শহরের চালতেতলা এলাকার শেখ নাসিম উদ্দীনের ছেলে তবিবুর রহমান (২৪)।
পুলিশ জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই মাজেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি টহলদল রাতে কুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন ব্রিজের পুর্ব পাশে মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান দিয়ে রাস্তা ব্যারিকেড দেয়। মাদক চোরাকারবারীরা এ সময় তাদের মোটর সাইকেলটি পুলিশ সদস্যদের ব্যবহৃত মোটর সাইকেলে সজোরে ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা রাস্তার ধারে ছিটকে পড়ে। এরপর পুলিশ সেখান থেকে দুই বস্তা ফেন্সিডিলসহ উক্ত দুই চোরাকারবারীকে গুরুতর আহত অবস্থায় আটক করে। আহত চোরাকারবারীদের প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পুলিশি পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা এ ঘটনা নিশ্চিত করে জানান, আটক মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।