ঢাকাFriday , 9 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভিজিএফ’র চাউলহ আটক-১

admin
August 9, 2019 11:23 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি ভিজিএফ’র চাউলসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আরিফ গাজী সে কাপসন্ডা গ্রামের আব্দুস সবুরের ছেলে। এব্যাপারে থানায় আরিফকে আসামী করে ১২(৮)১৯ নং একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে ৩০ কেজি ওজনের দু’বস্তা চাউল মোটর সাইকেলে করে পাচারের সময় কাপসন্ডা ফুটবল মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর কাপসন্ডা দক্ষিণ পাড়ার আজিম উদ্দিনের বাড়ি থেকে তিন বস্তা, জামাল উদ্দিন সানার বাড়ি থেকে দু’বস্তা, সামাদ সরদারের ছেলে ফারুক সরদারের বাড়ি থেকে তিন বস্তা চাউল উদ্ধার করেন পুলিশ।
ওই রাতে ভিজিএফ’র চাউল চোরাই পথে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে আশাশুনি থানার এসআই বিল্লাল হোসেন ও এসআই মামুনুর রশিদের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ চাউল উদ্ধার করেন। খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম সাংবাদিকদের জানান, যাদের কাছ থেকে চাল পাওয়া গেছে তারা কিভাবে ওই চাল এক জায়গায় করেছে তা তার জানা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।