আশাশুনিতে দুই মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১০
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দুই মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ১০ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, রবিবার (৮ আগষ্ট) রাতে এসআই পিযুষ কান্তি ঘোষ, এসআই বিজন কুমার সরকার, এসআই শেখ বিল্লাল হোসেন, এসআই মামুনুর, এএসআই মোকাদ্দেস আলী, এএসআই শাহ জামাল, এএসআই(নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গাঁজা বিক্রয়ের সময় গোয়ালডাঙ্গা বাজার থেকে মৃত মতলেব গাজীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল গাজী ও সাত্তার গাজীর ছেলে শরিফ গাজীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১১(০৮)১৯ নং একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায় নওয়াপাড়া গ্রামের বেলাত গাইনের ছেলে সুলতান, গোদাড়া গ্রামের মৃত মইনুর গাজীর ছেলে শাহিনুর গাজী, শ্রীধরপুর গ্রামের মৃত গফ্ফর গাজীর ছেলে রবিউল গাজী, গোরালী গ্রামের সামছুর গাজীর ছেলে সোনা গাজী, দরগাহপুর গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে আব্দুল জলিল, কাপসন্ডা গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আরিফ গাজী, চেচুয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রবিউল মিস্ত্রি ও খালিয়া গ্রামের নওশের গাজীর ছেলে সাদ্দাম হোসেনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply