Sunday, 6 September 2026

শ্রীউলায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 9 August 2019, 23:15

শ্রীউলা(আশাশুনি)প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ আগস্ট শ্রীউলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান অ্যাড. জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, ছাত্রনেতা মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *