ঢাকাFriday , 9 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানজাহান আলী থানা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ

admin ঢাকা
আপডেট: 9 August 2019, 22:58

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় প্রচার লিফলেট বিতরণ করা হয়। এ সময় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের ৬৪ জেলাতে ডেঙ্গু রোগী মহামারি আকার ধারণ করায় সরকারের প্রতি জরুরী ভিত্তিতে বিষয়টিকে কোন প্রকার গুজব বলে উড়িয়ে না দিয়ে জাতীয় দুর্যোগ ঘোষনা করার আহŸান জানান। তিনি বলেন খুলনায় ডেঙ্গু ভাইরাসে তিন জন ইতো মধ্যে মারা গেছে এবং বহু মানুষ হাসপাতালে ভর্তি হলেও সিটি কর্পোরেশনের বিশ্বাস যোগ্য কোন তৎপরতা দেখা যায়নি। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করে আসছে। একই সাথে জনসচেতনতায় প্রচার লিফলেটসহ মশা নিধনের বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছে। কেন্দ্রীয় লিফলেটের পাশাপাশি খুলনা মহানগর বিএনপি খালেদা জিয়ার মুক্তি এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। সকালে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া প্রচার অভিযান ফুলবাড়ীগেট বাজার, মীরেরডাঙ্গা, সেনপাড়া, যোগিপোল, যাব্দিপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনামুল হাসান ডায়ম›ন্ড, তোকাচ্ছের আলী, শেখ মোক্তার হোসেন, মেম্বর গোলাম কিবরিয়া, মীনা মুরাদ হোসেন, মুন্সি আ: রব, এমদাদুল হক, দিদারুল ইসলাম লাভলু, মোল্যা সোলায়মান, মিজানুর রহমান, আলামিন, আঃ রহমান, মো. আফসার আলী, হেলাল শরিফ, শাহাদাৎ হোসেন সাজু, হিট্টু, আসলাম হোসেন, মো. রফিকুল ইসলাম, পলাশ মোল্যা, শহিদুল ইসলাম, সেকেন্দার হাওলাদার, বিপ্লব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *