ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন

admin
August 8, 2019 9:41 pm
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার দেবিদাসপুর গ্রামে বড় ভাই মকবুল গাজীকে কুপিয়ে হত্যা করেছে ছোটভাই । তিনি ওই গ্রামের মৃত মোকছেদ গাজীর ছেলে। ছোট ভাই মফুজার গাজী ওরফে মফু পালিয়েছে। পূলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের মা নাছিরন বেগম জানান, মকবুল গাজী ও মফুজার গাজীর মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে সারের দোকানে মকবুল গাজী বসেছিল। পূর্ব শত্রæতার জের ধরে ঘর থেকে হাসুয়া বের করে দোকানের সামনে গিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে মফুজার। দোকানদার, তার স্ত্রী ও প্রতিবেশিরা ছুটে গেলে সে পালিয়ে যায়। তারা উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার অনুপ কুমার বসু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বাম বাহু ও বুকের বাম পাশে দুটি কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মণিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।