আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোসা. শামসুন নাহার।
সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, ইদ্রিস আলি, শাহাজাহান আলি, মাছরুরা খাতুন, আবু সেলিম, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল, আবুল কালাম আজাদ, আছাদুল হক, জুলহাস উদ্দীন প্রমুখ।
সভায় সকল বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপের প্রেক্ষিতে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কেবলমাত্র ১২ ও ১৩ আগস্ট ছুটি রেখে বাকি দিন গুলোতে স্কুল খোলা রাখা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত, ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা করার সিদ্ধান্ত গহীত হয়।

Leave a Reply