আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। সভায় উপস্থিত ছিলেন এসএপিপিও আঃ গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, জাহিদ হাসান, মাহরুফ হোসেন, ইকবাল হোসেন, সানা আবু জাফর, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, প্রতাপ কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম ইসলাম, মুজিবর রহমান, এস এম আব্দুল ওহাব, সুখদেব কুমার সাধু, শিবপদ সরকার, গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ। সভায় দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ নিয়ে তা প্রতিরোধের বিষয়ে এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্তসহ রোপা আমনের বীজতলা ও ধান রোপণের বর্তমান অবস্থা, খরিপ-১ মৌসুমে আউশ ও পাট কর্তন সম্পর্কে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply