ঢাকাSunday , 26 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: এমপি রুহুল হক

admin ঢাকা
আপডেট: 26 August 2018, 23:45

ডেস্ক রিপোর্ট: সরকারের সাফল্য তুলে ধরে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেয়ারা ও শীতলপুর এবং ০২নং ওয়ার্ডের দুড়ডুড়িয়া গ্রামে পৃথক উঠান বৈঠক করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। রোববার অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে শত শত নারী-পুরুষ উপস্থিতিতে উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়নের জোয়ার বইয়ে যায়। সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা বাইপাস সড়ক, নলতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনস্টিটিউটসহ এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপি-জামায়াতের আমলে দেশ সন্ত্রাসে ভরে যায়।
এসময় এমপি রুহুল হক সকলের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিচ্ছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়নের সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটু, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ সুজন, সাধারণ সম্পাদক আল মামুনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *