Sunday, 6 September 2026

তালায় প্রথম এক ডেঙ্গু রোগী শনাক্ত

admin ঢাকা
আপডেট: 7 August 2019, 23:43

তালা প্রতিনিধি: তালায় নুসরাত জাহান ময়না (১০) নামের এক স্কুল ছাত্রী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। সে তালা উপজেলার কৃষ্ণকটি গ্রামের নূরআলী সরদারের মেয়ে এবং কৃষ্ণকটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। কয়েক দিনের প্রচন্ড জ্বর নিয়ে গতকাল ৭ আগস্ট হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু রোগী হিসাবে শনাক্ত করে। গতকাল দুপুরেই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ জানান, এই প্রথম তালায় কোন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানেই ডেঙ্গু চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু রোগীর অভিভাবক চাইছে, তাই তাকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *