শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ১০ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় আবু মুছা (২৪) ওরফে স্বজল নামে এক বখাটেকে ভ্রাম্য মান আদালতে কারাদন্ড দিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজজামান। বুধবার বিকাল ৪ টার দিকে নিজস্ব কার্যালয়ে শুনানি শেষে দোষী সাব্যস্থ করে তাকে কারাদন্ড দেওয়া হয়। সে উপজেলার হাওয়ালভাংগী গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান মোল্যা জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে আবু মুছা এ কাদের স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রবেশ করে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ঘটনাটি তিনি মোবাইলে শ্যামনগর থানাকে অবহিত করলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আহমদ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজজমান ভ্রাম্যমান আদালতে দোষী সাবস্থ্য করে আবু মুছাকে ৬ মাস কারাদন্ড দেন।
