ঢাকাWednesday , 7 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

admin ঢাকা
আপডেট: 7 August 2019, 23:31

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামের মেয়ে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ কারিকর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের মৃত আবুল কাশেম কারিকরের ছেলে।
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা জানান, আবু সাঈদ একজন বিবাহিত পুরুষ। সে আমার স্কুল পড়–য়া অপ্রাপ্ত বয়সী মেয়েকে স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। বিষয়টি আমার মেয়ে আমাকে সহ আমার পরিবারের সদস্যদের জানালে আমি একাধিকবার আবু সাঈদ কারিকরকে নিষেধ করি। কিন্তু সে আমার ও আমার পরিবারের সদস্যদের কথায় কর্ণপাত না করে আমার অপ্রাপ্ত বয়সী স্কুল পড়–য়া মেয়েকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে, প্রলুব্ধ করে নিজের আয়ত্বে নিয়ে, মাদকাসক্ত করিয়ে অপ্রকৃতিস্থ করে। এরপর ১৬ জুলাই আমার মেয়ে স্কুল থেকে ফেরার সময় অতিক্রান্ত হওয়ার পরও বাড়িতে না আসার কারণে আমরা বিভিন্ন ভাবে খোঁজ খবর করতে থাকি। পরবর্তীতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের মৃত জেলেহার গাজীর ছেলে আমির আলী গাজী’র (৫০) মাধ্যমে জানতে পারি, আবু সাঈদ কারিকর আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে থেকে অপহরণ করে কালিগঞ্জ অভিমুখে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। আবু সাঈদ আমার অপ্রাপ্ত বয়সী মেয়েকে বিভিন্ন প্রলোভনে অপহরণ করে দীর্ঘ ২২ দিন অজ্ঞাত স্থানে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আমি বাদী হয়ে গত ৬ আগস্ট থানায় মামলা দায়ের করি। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের ঘটনায় আবু সাঈদ কারিকরকে আটক করা হয়। আসামিকে বুধবার (৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *