ঢাকাTuesday , 6 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

admin ঢাকা
আপডেট: 6 August 2019, 23:22

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার এক নারীকে কুপিয়ে জখম করেছে তার প্রাক্তন স্বামী। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম রেশমা খাতুন (২০) সে একই গ্রামের মৃত মো. ইব্রাহিম গাজীর মেয়ে। স্থানীরা জানান, রেশমা সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে তার প্রাক্তন স্বামী একই গ্রামের মো. জালাল মোড়লের ছেলে বিল্পব হোসেন (২৬) তার পথ রোধ করলে সে পথ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিপ্লব ধারালো অস্ত্র দিয়ে রেশমার শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। এ সময় রেশমার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে বিপ্লব সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত রেশমাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিপ্লবকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *