ঢাকাTuesday , 6 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চোর সন্দেহে আটক-১

admin ঢাকা
আপডেট: 6 August 2019, 22:45

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে চুরির মাল বিক্রি করে আত্মগোপনে থাকা অবস্থায় আবুল কালাম মোড়ল (২০) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক আবুল কালাম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুজিবুর রহমান মোড়লের ছেলে। গত রবিবার গভীর রাতে সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মঈনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইটি ব্যাটারি একই রাতে বালিয়াডাঙ্গা গ্রামের বেলাত হোসেনের ছেলে মোহাম্মদ আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ব্যাটারিগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে চোর আবুল কালাম মোড়ল আত্মগোপন করে। এক পর্যায়ে সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে জনতা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাট খোলা নামক স্থান থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, আবুল কালাম একজন চিহ্নিত চোর এবং মাদকসেবী। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *