Sunday, 6 September 2026

সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শ্যামনগর আদিবাসীদের মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 6 August 2019, 22:42

শ্যামনগর প্রতিনিধি: পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শ্যামনগরে আদিবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে কাপেং ফাউন্ডেশনের সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্যামনগর উপজেলার দক্ষিন উপক‚লীয় নারী-পুরুষ আদিবাসীসহ সামস্রে সকল সদস্যগণ এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধন চলাকালীন উল্লেখিত বিষয়ে স্বীকৃতির দাবিতে বক্তব্য রাখেন- সামস্রে নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, প্রভাষক দিপংকর বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক রতন মুন্ডা প্রমুখ। উক্ত মানববন্ধনটি পরিচালনা করেন, সহ-সভাপতি তারাপদ মুন্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *