ঢাকাSunday , 26 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড় বাজারে টাস্ক ফোর্সের অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 26 August 2018, 23:40

আবু রাইয়ান সাকিল: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের ডেভিট খান সিটি মার্কেটে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে টাস্ক ফোর্সের সদস্যরা। রোববার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের এই অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব।
এই সময় ডেভিট খান সিটি মার্কেটের ৩টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গুড়া দুধ, স্যান্ডেল, সাবান, তেলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব জানান, দীর্ঘদিন ধরে এই মার্কেটে অবৈধ ভারতীয় মালামাল বিক্রির অভিযোগ ছিল। অভিযোগের সূত্র ধরে অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হলেও দোকান মালিকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *