বুড়িগোয়ালিনীতে ছাত্র লীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও প্রচারণা
বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও সমাবেশ করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা ১২ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর আলাউদ্দীন মার্কেট চত্ত¡রে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর সার্বিক সহযোগিতায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের বাস্তবায়নে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্র লীগের নবগঠিত কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ সুমন এর সভাপতিত্বে উক্ত লিফলেট বিতরণ ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিমেষ হালদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার প্রতিনিধি কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও ইয়ুথ টিমের কার্যকরী কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল হালিম, পুলিশ কনস্টেবল মো. রফিকুল ইসলাম, সুন্দরবন স্যোশাল হেল্প অর্গানাইজেশন এর কোষাধ্যক্ষ মো. ইসহাক হোসাইন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. ইমাম হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক গোপাল গাইন, মো. শামীম হোসেন, মো. আল-আমিন, মো. রাকিব হোসেন প্রমুখ।

Leave a Reply