ঢাকাSunday , 4 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বড়দলে খাবারের লোভ দেখিয়ে ৪ বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা, ধর্ষক পলাতক

admin ঢাকা
আপডেট: 4 August 2019, 22:03

সমীর রায়/এসএম শরীফ : আশাশুনি উপজেলায় আজিজুল (৫৫) এর হাত থেকে রেহাই পেল না চার বছরের একটি নিষ্পাপ শিশু। খাবার দেওয়ার নাম করে তাকে ধর্ষণ করার চেষ্টা করলে শিশু মেয়েটি চিৎকার করে এবং রক্তাত্ব অবস্থায় কোনোমতে পালিয়ে বেঁচে যায়। শনিবার (৩ আগস্ট) বড়দল গ্রামে বেলা ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির নানা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আমার মেয়ের বাড়ি আনুলিয়ার রাজাপুর গ্রামে। জামাই শ্রমিক বিধায় তারা উত্তর বড়দলে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। শনিবার বেলা ১১টার দিকে একই গ্রামের আজিজুল গাজি আমার নাতনিকে খাবার দেওয়ার নাম করে তার বাড়িতে নিয়ে যায়। এসময় আজিজুলের স্ত্রী মাঠে গরু চরাচ্ছিল বলে শুনেছি। আজিজুল মেয়েটিকে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করার সময় শিশুটি রক্তাত্ব হয়ে চিৎকার করে কেঁদে ওঠে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে কাঁদতে থাকলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা জানান, ‘ধর্ষণের কারণে রক্ত ঝরতে থাকায় তাকে স্থানীয় চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই নর-পিশাচের আইনানুগভাবে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে থানায় যেতে বলেছি’। এদিকে ঘটনার পর থেকে ধর্ষক আজিজুল পলাতক রয়েছে। শিশুটির মা বাদী হয়ে আশাশুনি থানায় ৬(৮)১৯ নং নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি মানুষরুপি পশু আজিজুলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *