ঢাকাSunday , 4 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক অবহিতকরণ সভা

admin
August 4, 2019 9:54 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য শিক্ষা কর্ণারে এ কমপ্লেক্সের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌদ বিন খায়রুল আলম। স্যানিটারি বিভাগের এইচ এ মোক্তারুজ্জামান স্বপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনি: ষ্টাফ নার্স স্বপ্না মন্ডল, প্রধান সহকারী রোকনুজ্জামান মিলন, এমটিইপিটি দিলিপ কুমার ঘোষ, এনএসপি রবিউল ইসলাম প্রমুখ।  বক্তারা ডেঙ্গু জ্বরের ভয়াবহতা ও ডেঙ্গু রোগের কারণ এবং এ নিয়ে নানা ধরনের গুজব সম্পর্কে সকলকে অবহিত করেন। ডেঙ্গুরোগবাহি এডিস মশার উৎপত্তি স্থল ও সেগুলোকে ধ্বংস করতে সকলকে বাড়ির আশেপাশে পড়ে থাকা প্লাস্টিকের পাত্র, নারিকেলের মালা, টায়ার, ফেলে দেওয়া দইয়ের পাত্রসহ যে সকল স্থানে পানি জমতে পারে সে সকল স্থান বিনাশ করতে হবে। বৃষ্টির পানি জমতে না পারে এবং জমলেও সেগুলি ফেলে দিয়ে মশার ডিম্বাণু নষ্ট করতে সবার প্রতি উদাত্ত আহŸান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।