আশাশুনিতে চাপড়া খাল-পানি ব্যবস্থাপনা দলের বার্ষিক সভা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির দক্ষিণ চাপড়া খাল-পানি ব্যবস্থাপনা দলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকালে দক্ষিণ চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি সাংবাদিক এসএম আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশ্বরটি সুইচ ডব্লুএমএ’র সভাপতি ভবেন্দ্র নাথ সরকার। সাধারণ সম্পাদক মাফুজা খানমের পরিচালনায় বক্তব্য রাখেন দুই নং পোল্ডারের বøু-গোল্ডের সিডিএফ হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, কমিটির সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ম-সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ গোলাম রসুল, নুন্নাহার খানম প্রমুখ। সভায় বিগত বার্ষিক সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন, বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার মাসিক সভা করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া একই দিনে বুধহাটা পশ্চিম পাড়া খাল-পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, বাঁকড়া খাল-পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আব্দুল গফুর ও জোড়দিয়া খাল-পানি ব্যবস্থাপনা দলের সভাপতি শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে অনুরুপ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply