বড়দলে এক রাতে চারটি গরু ও একটি ইজিবাইক চুরি
বড়দল প্রতিনিধি : আশাশুনির বড়দল ইউনিয়নে এক রাতে চারটি গরু ও একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) গভীর রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব চুরির ঘটনা ঘটেছে। এলাকার সংঘবদ্ধ চোরেরা চম্পাখালী গ্রামের মৃত শিশুবর মন্ডলের পুত্র ধনঞ্জয় মন্ডলের গোয়ালঘর থেকে ৩টি গরু ও গোয়ালডাঙ্গা গ্রামের ভগীরথ গাইনের ছেলে ভন্টুর গোয়ালঘর থেকে একটি গাভি চুরি করে নিয়ে গেছে। অপরদিকে চোরেরা ফকরাবাদ গ্রামের মৃত নকুল মন্ডলের ছেলে নিকুঞ্জ মন্ডলের বাড়িতে গাড়ি রাখার ঘরের ৩টি তালা ভেঙ্গে একটি ইজিবাইক চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। একরাতে এত চুরির ঘটনায় এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

Leave a Reply